EIIN - 105997

01719903857

syedahasinaakterhm@gmail.com

Pay Online

EIIN - 105997

01719903857

syedahasinaakterhm@gmail.com

প্রচ্ছদ / সভাপতির বাণী

প্রিয় শিক্ষার্থীরা,
আপনারা আগামী দিনের নির্মাতা। শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞান অর্জনের নাম নয়- এটি মনুষ্যত্ব, নৈতিকতা ও আত্মসম্মান গঠনের এক পবিত্র প্রক্রিয়া। আপনারা যেন সবসময় নিজেকে সম্মান করতে শেখেন, কারণ আত্মসম্মানই মানুষকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায়। নিজের প্রতি সম্মানবোধ থাকলেই আপনি অন্যের সম্মান রক্ষা করতেও সচেষ্ট থাকবেন। সত্যবাদিতা, সহনশীলতা, নম্রতা, বিনয়, সময়ানুবর্তিতা ও পরিশ্রম-এই গুণগুলোই আপনার চরিত্রের প্রতিচ্ছবি। চরিত্র হচ্ছে এমন এক সম্পদ, যা জীবনের সব ক্ষেত্রেই আপনাকে শ্রদ্ধার আসনে বসাবে। পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি আপনার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন কর্ম ও আচরণের মাধ্যমে। তাঁদের দোয়া ও আশীর্বাদই আপনাদের পথচলায় সত্যিকারের শক্তি। আপনারা যেন জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও চরিত্রে উন্নত হয়ে ওঠেন, এবং নিজ নিজ ধর্ম ও মানবিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে একজন আদর্শ মানুষে পরিণত হন-এই কামনাই করি।

শুভেচ্ছান্তে

কাজী শাহ আরেফিন

সভাপতি

পরিচালনা পর্ষদ

Creating Document, Do not close this window...