EIIN - 105997
01719903857
syedahasinaakterhm@gmail.com
EIIN - 105997
01719903857
syedahasinaakterhm@gmail.com
প্রচ্ছদ / প্রতিষ্ঠাতার বাণী
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় আলো। একটি বিদ্যালয় কেবল ইট-কাঠের দালান নয়, এটি মানুষ গড়ার এক পবিত্র কারখানা। মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে আমার স্বপ্ন ছিল এলাকার মেয়েদের আলোর পথে নিয়ে আসা, তাঁদের সুশিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।
আজ আমি শারীরিকভাবে আপনাদের মাঝে না থাকলেও আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় আপনাদের সাথে আছে। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, বড়দের সম্মান করবে এবং নিজেদের নৈতিক ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করবে। তোমাদের সাফল্যই হবে এই বিদ্যালয় প্রতিষ্ঠার প্রকৃত সার্থকতা। দেশ ও দশের কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করে তোমরা বিদ্যালয় ও এলাকার নাম উজ্জ্বল করবে—এই আমার অন্তরের অন্তস্থল থেকে কামনা।
আলহাজ্ব মো: আবুল হালেম
প্রতিষ্ঠাতা ও সাবেক গণ পরিষদ সদস্য
মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়